Wednesday, October 19, 2011

শব্দ -স্বীকৃতি (গান-৯৬)

যারে না দেখলে আমার 
একটু সময়ও কাটেনি
কোন অভিশাপে সে আমার
ভাগ্যে যে জোটেনি
বিরহী গানের সুরে
তারে আমি খুঁজে পাই ।।

বসন্ত ফুলের বনে
সৃতি আজ খেলা করে
শিউলি তলায় আজো
শিউলি ফুল যে ঝরে
শুধু আমার প্রিয়া সেথা নাই।।

বৈশাখী ঝড়ের রাতে
তার সৃতি মনে পড়ে
শ্রাবণ ধারার মতো
দু' চোখ অশ্রুতে ভরে
আমি প্রতিটি প্রহরে তাকে খুঁজে বেড়াই ।।


       মৌসুমি সেন ।।
 
আমায় বিশ্বাস করতে বলোনা
হৃদয় পোড়ে একবারই প্রেমের আগুনে
তাই যদি সত্যি হোত ঋতু বদল হতনা
ফুটতোনা ফুল প্রতিটি ফাগুনে ।।

হয়তো সবার জীবনের বসন্ত
হয়না বর্ণীল
তাই বলে আকাশ কি 
ছড়ায় না নীল
শুন্যতা করতে পুরন 
ছুটে যে কারন মানুশ
সুখের পেছনে ।।

হারানো সৃতি বেদনায়
কষ্টে হৃদয় অসান্ত
এই ভেবে মনেরি
আকাশ হয় ক্লান্ত
পূর্ণতায় ভরেনা জীবন তবুও চলা
বাঁচার কারনে ।।

            মৌসুমি সেন ।।
           ১৮/০৬/২০০৯

Tuesday, October 18, 2011

শব্দ -স্বীকৃতি (গান-৯৮)

রাতের প্রহর শেষে ভোরের পাখি
ঘুম ভাঙাতে করে ডাকা ডাকি
আমি ও তোমার ঘুম ভাঙাতে
তোমার হাতে হাত রাখি ।।


ঘুম জড়া চোখের পাতায় 
ভোরের সূর্য উঁকি দেয়
ভোরের আকাশে দখিনা বাতাসে
সুখের ছোঁয়া মিশে রয় 
দিনের শত ব্যস্ততার হিসাব
থেকে যায় তখনো বাকি ।।

চুমু এঁকে কপালে তোমার
ভোরের সূর্য দয় দেখি
ক্ষণিক অনুভুতিতে প্রেমের ছোঁয়ায়
তোমার চোখেতে চোখ রাখি
দিনের শুরুতে ত্রিপ্ত তার এই রঙ
কাজের ক্লান্তিকে রাখে ঢাকি ।।

             মৌসুমি সেন ।।
             ৩১/০১/২০১০

শব্দ -স্বীকৃতি (গান-১৯৯)

কখনো যদি নিজেকে ভাবো একা
লাগে অসহায়
আমি আছি জেনে রেখো
তোমার শুভ কামনায়
তুমি দ্বিধা হীন চলে এসো 
তোমার চেনা ঠিকানায় ।।

তোমারি আছি আমি
তোমারি থাকবো চিরদিন
শোধ দিতে পারবোনা আমি
তোমার ভালোবাসার ঋণ
আজো আমি আছি একা 
তোমার আসার অপেক্ষায় ।।

আমার এ জীবন তো 
তোমাকেই করেছি সমর্পণ
তোমার ছোঁয়াতেই
আমার যা কিছু অর্জন
আমি কিছুতেই পারবোনাকো মানতে
তোমাকে হারানোর পরাজয় ।।

            মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১০০)


অন্যায়ের আপসে করেননি যিনি
কারো কাছে মাথা নত
বাবার মতো রয়েছেন তিনি 
বাংলার ঘরে ঘরে অবিরত
তার নাম নেই তো কারো অজানা
সেই তো জনতার নেত্রী শেখ হাসিনা ।।

কালো টাকার মালিক হইয়া 
দেশের সম্পদ বিদেশ দিয়া
করেননি রাজনীতির সমঝোতা
জানে বাংলার জনতা 
সেই তো মুজিব কন্যা
জননেত্রী শেখ হাসিনা ।।

সত্য সুন্দর আদর্শে গড়া 
নেই যার কোন জোড়া
হয়নি লালসার রক্ত চোখ
জানে বাংলার লোক
তাইতো বাঙালির কান্না
মুজিব কন্যা শেখ হাসিনা ।।

             মৌসুমি সেন ।।

                  ২৮/০৭/২০০৬

Sunday, October 16, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১০১)

তুমি যত কর ঘৃণা আমায়
হৃদয় আমার তত ছন্দ আনে
যত কর বদনাম আমার 
হৃদয় তত আমার সুর টানে
তোমারি কারনে রইবো বেঁচে
মরনের পরেও গানে গানে ।।

দূরে যেতে চাইলেই
দাওনা দূরে যেতে
বিরহী বাতাস বইছে
সে বাতাস আমার মনের কোনে
সুর ছন্দ তুলছে
যত ঘৃণা কর তুমি
থাকবে তবুও এই মনের কোনে ।।

ভুলে যেতে চাইলেও 
ভুলতে দাওনা তুমি
বাঁচিয়ে রাখো ঘৃণার সাগরে
সে কথা জানে আকাশ বাতাস
জানে সাগর পাহাড়ে
তুমি ঘৃণা করো বলেই ভাসবো
আমি প্রেমের বানে ।।


          মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১০২)

হাজার রঙেও রাঙাতে পারিনি
তার মনের  রঙের পৃথিবীকে
এত দিনে বুঝলাম চিনতে পারিনি
আজো চলার পথের সাথীকে ।।

পাশাপাশি কাটিয়েছি কত যে বছর
হাসি- কান্নায় তার হয়ে দোসর
তবু কেন যেন লাগে মনে ভয়
চেনা মুখ কি করে যে অচেনা হয় ।।

কত রাত জেগে জেগে একা ঘরে
কত প্রীতি ছড়িয়েছি মাতাল ঝড়ে
তবু কেন বারে বারে এই মনে হয়
চেনা মানুষটা অচেনা মনে হয়
দোষ দেই শুধু নিয়তিকে ।।

              মৌসুমি সেন ।।