Thursday, September 29, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৩৭)

চলোনা চলোনা দুজনে মিলে
অজানা পথে পা বাড়াই
করোনা করোনা তুমি পাগলামি
সে পথের সীমানা তো নাই
হংস মিথুন হয়ে দুজনে চলো
সপ্নের পৃথিবী ঘুরে বেড়াই ।।

তোমায় নিয়ে সুখের ঠিকানায়
অমর কাহিনী রচিবো
মরুর দেশে তোমার জন্য 
সপ্নের ফুল ফোটাবো
আত্মার সাথে আত্মীয় করে
চলো অন্তবীহিন পথে হারাই ।।

সাজাবো আমি প্রেমের রংমহল
মনের মণিকোঠায়
সেখানে বসে অগোচরে দুজন
একান্তে কাটাবো সময়
শ্রাবণের জলে ভিজে দুজন
এসো মধুমিলনের রাত কাটাই ।।

         মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১৩৮)

এক ভালোবাসার গল্প শুনেছি ক্ষীণ
বেদনা দেখেছি তার সীমাহীন
বেদনার নোনা জলে ভাসতে দেখে তাকে
তার ভাবনায় কাটে আমার সারা দিন ।।

এত ভালোবাসা কেউ বাসতে পারে
গল্প উপন্যাসে পরেছি
তেমনি প্রেমের নমুনা দেখে
কেবলি অবাক হোয়েছি
তার বিরহ সৃতি গুলো সাদা কালো
কষ্ট গুলো যেন অমলিন ।।

শত যাতনার ঢেউ হৃদয়ে রেখে
কাজের ব্যস্ততায় জড়িয়ে
অন্তর নামের সুখ পাখিটাকে
মুক্তি দেয় অজানায় হারিয়ে
কাটে সময় ঘড়ি যেন হাতে ধরি
অষ্ট প্রহর তার সুখবিহীন ।।

          মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১৩৯)

আজ শুধু ভাগ্যকে দিয়ে যাই দোষ
জীবনের সাথে করেছি প্রতারনা
সুখের সাথে করতে আপোস
তাই যত পার বলো আমাকে
আমি এক নষ্ট মানুষ ।।

সুখের আশা সবাই করে
আমিও চেয়েছি সুখ
আঘাতে আঘাতে দিয়েছি ভেঙে
তোমার সপ্নের বুক
রঙের নেশা দুচখে মেখে
নিজেকে করেছি বেহুঁশ ।।

চোখের জলে ভাসিয়ে তোমায়
ছুটেছি সুখের পিছু
আলেয়া হয়ে সে দিয়েছে ফাঁকি
হারিয়েছি সব কিছু
আমার ভুলে জড়িয়ে আমি
হয়েছি আজ অমানুষ ।।

      মৌসুমি সেন ।।
         ১৮/০১/২০১০

Wednesday, September 28, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৪০)

তোমার দেয়া কষ্ট আমায় 
দিতে পারেনি কান্নার ঝড়
দুচোখের নদী শুকিয়ে সেথা
জেগেছে এক বালুচর ।।

প্রেমই জীবন জীবনই প্রেম
বোঝাতে তুমি এসে
হার জিতের হিসেব আবার
মেলাতে তুমি শেষে
হারাতে চেয়ে হেরেছো তুমি
করেছো নিজেকে স্বার্থপর ।।

সুখের সপ্ন দেখিয়ে আমায়
ভেঙ্গেছো আবার নিজে
অজুহাতের শতক ধারা
দিয়েছো সকাল সাঁঝে
পালিয়ে গেছো নিজের মতোই
সাজিয়ে রেখে বাসর ঘর ।।

              মৌসুমি সেন ।।



শব্দ -স্বীকৃতি (গান-১৪১)



সেই মেয়েটি নেই আর আমার জীবনে
হাতে পরেছে শাঁখা কপালে কুমকুম
সিঁদুর রাঙিয়েছে সিঁথিতে
আমি পারিনা তাকে ভুলতে
সে আজো আছে আমার মনের প্রিথিবিতে।।


তাকে এত ভালোবাসি
সেও বাসে আমাকে
চাওয়া গুলো একি ছিল
পাওয়া হারালো পলকে
তাকে ছাড়া পারিনা আমি
আমার সপ্ন সাজাতে।।


তাকে ভেবে বাঁধি আমি
বিরহের সুরে যত গান
আমার সবটাই তাকে ঘিরে
আনন্দ ব্যথা অভিমান
আমি হারিয়ে গেছি তার মাঝে
তাকে ছাড়া পারবোনা বাঁচতে ।।


           মৌসুমি সেন।।
               ২১/১২/২০১০

শব্দ -স্বীকৃতি (গান-১৪২)

যদিও আমি সপ্ন দেখেছি
আমার সপ্ন যেন হয়না বিফল
তাই শিয়রের বালিশটাকে
এপাশ ওপাশ করে নিয়েছি
আমি স্বপনটাকে সত্যি ভেবে নিয়েছি ।।

তুমি আমি আর সে
যাকে ভালোবেসে
কাটাতে সারা বেলা
সেই তোমারি চোখে দেখেছি আমি
আমার জন্য অবলীলা
জানিনা কখন কেমন করে
এতটা কাছে এসেছি ।।

তুমি আমি কাছে এসে
পাশা-পাশি বসে
তাকে নিয়েই গল্প করেছি
সেই গল্প থেকে অল্প কিছু
আমি ধার নিয়েছি
আমি এমন সপ্ন মনের মাঝে
তাই ঠাই দিয়েছি ।।


       মৌসুমি সেন
             ২১/০১/২০১০
 

Tuesday, September 27, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৪৩)

আমার মনের রক্ত গোলাপ
আমি তোমায় দিতে চাই
বিনিময়ে আমি তোমার মনের
রক্ত গোলাপ যেন পাই
এসো একি সাথে তুমি আমি
সপ্নের মাঝে হারাই ।।

মন দিয়ে চাই মনের সাড়া
পারলে দিও তুমি মন
তুমি আমার  প্রিয় বন্ধু
আমার আপনজন
এসো প্রেমের ঘাটে আনন্দের
সুখ তরী ভাসাই ।।

কথা দিয়ে পাই সুরের ছোঁয়া
হৃদয় দিয়ে হয় গান
একি সাথে বিন্দু বিন্দু
জমে ওঠে অভিমান
এসো আমরা দুজনে সুরে ছন্দে
হৃদয়ের গান শোনাই ।।

         মৌসুমি সেন ।।
            ০১/০৮/২০০৭