Monday, October 31, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৮২)

 ওগো বৃষ্টি তুমি আর কেদোনা
কি আছে তোমার বেদনা
তোমার ব্যথায় কাঁদে কারো মন 
নাচে আবার কেউ সারাক্ষণ
সবার মাঝে তুমি আমার অতি প্রিয়জন ।।

কি যাদু তোমার ঐ মাতাল হাওয়ায়
প্রেমিক প্রেমিকার মন ছুয়ে যায়
কেঁপে ওঠে শ্যামল ছায়া বন
মন খুঁজে ফেরে শুধু আপনজন ।।

কি দুঃখে বিজলি ওঠে চমকায়ে
আষাঢ় শ্রাবণের ঘন বরষায়
করি আমি সে রূপ দরশন
মন ভরে ওঠে বরষার এই আয়জন ।।

         মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-(৮৩)

 হৃদয় সেতো ফেরারী আসামি
কেবলি পালিয়ে বেড়ায়
বুকে বিধা জেলখানার সিঁধ
ভেঙে সে পালায় 
কোনো বাধন পারেনা  করতে সেই 
হৃদয় নিয়ন্ত্রন ।।

ফেরারি হৃদয় থাকেনা কভু
কারো কাছে অধীন
বাঁচতে চায় সে পৃথিবীতে
তাইতো স্বাধীন
সে মুক্ত হাওয়া ভালোবেসে
বেঁচে থাকে চিরন্তন ।।

শাসন বেড়ির শিকল ছেঁড়া
মাতাল হৃদয়
মানতে রাজি নয়তো সে 
কোনো পরাজয়
সে মানে শুধু নির্জনতার
ছায়া ঢাকা নিমন্ত্রন ।।


          মৌসুমি সেন ।।

 

শব্দ -স্বীকৃতি (গান-(৮৪)

তুমি সম্পর্ক গড়েছো শুধু 
আমায় নিন্দায় ভরাতে
ভালো বাসনি তবু এসেছিলে
আমায় চোখের জল ঝরাতে ।।

তোমার পাষাণ মনে ছিলোনা রঙ
একবার ও যদি তুমি বলতে 
বেদনার জলে পিছলে যেত না পথ 
কষ্ট হোত না পথ চলতে
কেমন আছি চাওনি তুমি
একবার ও তা জানতে ।।

নিঠুর মন নিয়ে বলো কেনো এলে
সুরের ভেলায় ওগো  ভাসতে
ঠিকানা জানিনা কোথায় যাবো আমি
তোমার ঠিকানা খুঁজতে
ব্যথায় ভরা মন আমার
চাওনি তো একবার ও বুঝতে ।।


              মৌসুমি সেন ।।
 

Saturday, October 22, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৮৫)

 এখনো তেমনি আছে 
সাজানো গীটার
পড়ার টেবিল তার 
সামনে চেয়ার
ঈয়ন নেই ঈয়ন নেই
তাই আমার পৃথিবী আঁধার ।।

বিছানায় পরে থাকা বালিশ গুলো
করেনা এখন কেউ এলোমেলো
জ্বলছে নীল বাতি সেই মনিটর
ঈয়নের অতি প্রিয় কম্পিউটার।।

ক্রিকেটের ব্যাট বল সবই পড়ে আছে
মোবাইল ফোনটা বাজে সৃতির মাঝে
ঈয়ন কে হাড়িয়ে আমি করি হাহাকার
নয়নে অশ্রু ঝরে শ্রাবণ আষাঢ় ।।


         মৌসুমি সেন ।।
           ৭/৬/২০১০
 

শব্দ -স্বীকৃতি (গান-(৮৬)

এভাবে কি বাঁচা যায়
তোমার সৃতির আঙিনায়
বারে বারে আমি সব কিছুতেই
পাই খুঁজে তোমায় ।।

সবাই বলে তুমি নাকি 
ভালো আছো তোমার পৃথিবীতে
তবু মন আমার মানেনা মানা
দিন যায় কাঁদিতে কাঁদিতে
তোমায় ছাড়া পারিনা ভাসতে
দুঃখ সুখের ভেলায় ।।

ভাবতে পারিনা তুমি নেই
আজ আর আমার জীবনেতে
তোমায় ছাড়া ব্যর্থ জীবন
হারাতে চাই তাই মরনেতে 
মনটা আমার করতে পাষাণ
কষ্টে বুক ফেটে যায় ।।

        মৌসুমি সেন ।।
        ৯/৬/২০১০

শব্দ -স্বীকৃতি (গান-(৮৭)

বুকের ভেতরটা ঘুনে পোকায়
দিয়েছে  নিঃশেষ করে
চুপিসারে বলছে সবাই
আমি নাকি যাবো মরে
আমার বিশ্বাস থাকবো বেঁচে
মাগো তোমার স্নেহের চাদরে।।


চিকিৎসক যারা বলেদিয়েছেন
নেই তো আমার সময় বাকি
মাগো মাগো বলে তাই তো শুধু
তোমাকে কাছে ডাকি
মধুর হাঁসি মুখেতে টানি
বুকেতে রক্ত ঝরে ।।


আত্মীয় যারা এসে দেখে যায়
অনাত্মীয়রা ও দেয় সান্তনার বানী
তাদের কথায় শুধু ঝরে মাগো
তোমার দুচোখের পানি
নিয়তি ভাগ্য নিয়ে নিদারুন
এ খেলা যে করে ।।


         মৌসুমি সেন ।।
        ১৬/০৬/২০১০
 

Friday, October 21, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৮৮)

 জীবনের শুরুতেই হোলনা কেনো
তোমার আমারপরিচয়
হৃদয়ের এই গোপন ঠিকানায়
পাইনি কেনো খুঁজে তোমায় ।।


তোমার হৃদয়ের পদ্ম পুকুরে
হোলনা সাঁতার কাটা
আমার হৃদয় নদীতে কেবলই
জোয়ার বীহিন ভাটা
এলেনা বসন্তে মন রাঙাতে
এলে জীবনের অবেলায় ।।


তোমার জীবনের ছন্দ গানেতে
হলোনা আমার ঠাই
জনম জনম তবুও দুজন
এক সুরেতে গাই
দিলেনা প্রেম দিলেনা জ্বালা
জড়ালে না মোহ মায়ায় ।।