Monday, October 10, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১১৬)

তোমারি কারনে পেরেছি আজ
সপ্ন গুলো সাজাতে
তুমি মিশে আছো অনুভবে অস্তিতে
জনমে জনমে আসবো ফিরে
আমরা দুজন পৃথিবীতে ।।

নিঃস্ব হোতে দাওনি তুমি
রেখেছো মনের সীমানায়
শত বেদনায় দাওনি তুমি
কখনো কাঁদতে আমায়
মন প্রান সব দিয়েছি তোমায়
হারিয়েছি হৃদয় তোমাতে ।।

বিশ্ব জুড়ে থাকবে বেঁচে 
তোমার আমার বন্ধন
শত সাধনায় জড়ানো রবে
মধুর মধুর স্পন্দন
সুখ দুঃখে থাকবো বেঁচে
হাজার রঙের বাহারি সৃতিতে ।।

              মৌসুমি সেন ।।

Sunday, October 9, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১১৭)

আমি অল্প নিয়ে থাকবো খুশি
যদি দাও  একটু ভালোবাসা
সে টুকু দিও বন্ধু তুমি
করোনা যেন আমায় নিরাশা ।।

তোমারি হাত ধরে বৈশাখী ঝড় রাতে
কাটাবো দুজন পাশা-পাশি একসাথে
ছোট্ট এ চাওয়া আমার মনের
মেটাও আমার এ পিপাসা ।।

তোমারি  চোখে চেয়ে সুখের সপ্ন নিয়ে
চলবো দুজন চোখে চোখে তরী বেয়ে
এ টুকু পাওয়া যেন না হারাই
দাওনা আমায় সেই ভরসা ।।

          মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১১৮)

আমার এ দুটি হাত তুমি
দিয়েছো প্রভু
তোমার প্রার্থনার জন্য
মানুষ রূপে এনে পৃথিবীতে
আমায় করেছো ধন্য
আমি সুন্দর পৃথিবী দেখেছি 
তোমারি কারন ।।

আমার দৃষ্টি দিয়েছো তুমি
দাওনি কেনো দর্শন 
তোমায় ডেকে ডেকে আকুল হই
চোখে ঝরে বর্ষণ
দেখা দাও প্রভু আমার
নয় দৃষ্টি করো হরণ ।।

আমি শুনেছি ওগো প্রভু
তুমি নাকি দয়ার সাগর
তোমায় দেখার সাধ জাগে মনে
তুমি হইওনা পাথর
দেখা দাও প্রভু আমার
তোমাকে করবো বরন ।।

            মৌসুমি সেন ।।
             

শব্দ -স্বীকৃতি (গান-১১৯)

বিধি তোমার খেলা বোঝার
সাধ্য আছে কার
মানুষ তো মরে একবার
আমায় মেরেছো বার বার ।।

জন্ম থেকে হাঁসতে আমায়
দাওনি কোন দিন
এ আমার ভাগ্য লিখন 
বুঝেছি যেদিন
জানতে চেয়েছি কতবার
কোন কালিতে লিখে ছিলে
তুমি ভাগ্য আমার ।।

কি ছিলো আমার অপরাধ
বুঝিনি সেদিন
প্রতিক্ষণে হেরে যাই
হেসেছি যেদিন
এক জীবনে মরন বিধি
দিলে কেনো আমায়
বলো তুমি শতবার  ।।

            মৌসুমি সেন ।।
                   ২০/০৪/২০০৫

Saturday, October 8, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১২০)

কেমন করে চলবো সে পথ
যে জীবনে তুমি থাকবেনা
কেমন করে কাটাবো জীবন
যে জীবনে তুমি আসবেনা
ভাবতে পারিনা তুমি ছাড়া 
বাজবে আমার হৃদয় বীনা।।

ভোরের বেলা দু'চোখ ভরে
প্রথম দেখি যাকে
তুমি জানো কিনা জানো বন্ধু
আমি দেখি তোমাকে
তুমি থাকো যতো দূরে সরে
করো আমায় ঘৃণা ।।

গভীর রাতে দু'চোখ খুলে
রঙিন সপ্ন আঁকি
তুমি মানো আর না মানো বন্ধু
সপ্ন তোমায় দেখি
তুমি থাকো যত দূর সীমানায়
আমি শুনবো নাতো মানা ।।

            মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১২১)

দেহ  থেকে মনটা উড়ে গেলো
বুকটা আমার শুন্য করে দিলো
আমার মাঝে আমি আর নেই
একটাই বন্ধু তুমি আছো হৃদয়েই ।।


দেখেছি প্রথম যেদিন আমি তোমায়
সেই থেকেই হারিয়েছি আমি আমায়
অবহে্লা করে যত রাখো দুরেতেই
জীবনের বারো মাস রবো তোমাতেই।।


তোমাকে ভাবি আমি বন্ধু আমার
এ জীবনের যত আশা সবি তোমার
থাকো না যত তুমি দূরে সরেই
রাখবো তোমাকে এই বুকেতে ধরেই ।।


                      মৌসুমি সেন।।
                 ২৫/০৪/২০১০
 

Friday, October 7, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১২২)

চলার পথে ছিলেনা যে দিন তুমি
সেদিন ও তো পথ চলেছি
ব্যথার কালিতে হৃদয় কাগজে
সেদিন ও তো কবিতা লিখেছি
তবে কেন ভাবো আ্মাকে অসহায় 
ভাবো কেন নিরুপায় ।।

ফাগুন দেখেছি আমি
দেখেছি শ্রাবণ 
কি করে তবে তুমি
ভাঙবে এ মন
আমি আর হারবোনা 
তোমাকে ডাকবো না
আসবোনা ফিরে তোমার আঙিনায় ।।


আমি সুখেও হেসেছি
দুঃখে ও কেঁদেছি
জীবন হয় যে এমন
তাও জেনেছি
আর কিছু জানবো না
কারো ধার ধারবোনা
বাধবোনা বুক নতুনের আশায় ।।


                  মৌসুমি সেন
                  ৩০/০৪/২০১০