Wednesday, October 5, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৩০)


ওগো অভিমানিনী
অনুযোগে ভরা ছিলো তোমার ঐ মুখ
দুরু দুরু কেঁপেছিল আমার এই বুক
সুরে সুরে মিশেছিল যত আবেদন
প্রিয়তমা প্রেয়সী তুমি প্রিয়জন ।।

কি কারনে ভুল বুঝে
কষ্ট পেয়েছো নিজে
সে কারন আজো আমি
পাইনি খুঁজে
তোমাকে ভেবে ভেবে কেঁদে ওঠে মন
তোমাকে আমার বড় প্রয়োজন ।।

যে শফথ নিয়ে আমি
ভুলে আছি সুর
সে শফথ ভেঙে তুমি
চলে গেছো দূর
নতুন করে যদি গাই আমি গান
তোমার জন্য আজো সে আয়োজন ।।

              মৌসুমি সেন ।।
 
 
 

Saturday, October 1, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৩১)

আমার বুকের মাঝে ভাঙা খাঁচা
পাখি খাঁচায় রাখা দায়
মনের ভাঙা খাঁচা ছিঁড়ে
পাখি শুন্যে উড়াল দেয় ।।

পাখি ছিল যখন আমার
করতো ডাকাডাকি
মধুর মধুর গান শুনাইতো
করতো মাখামাখি
জানতাম যদি পাখি যাবে উড়ে
শিকল বাধিতাম পায় ।।

পাখি আমার বনে এখন
করে বসবাস
আমার খাঁচায় আসেনা আর
করতে হা হুতাশ
বুঝতাম যদি পাখি যাবে ছেড়ে
খাঁচা বাঁধিতাম সূতায় ।।

           মৌসুমি  সেন।।
                

শব্দ -স্বীকৃতি (গান-১৩২)

তোমাকে ছেড়ে আমি চলে যাবো  দূরে
পিছু ডাকলেও আর ফেরাতে পারবেনা
তাই ডেকনা আমায় তুমি
চেনা সেই নামটি ধরে ।।   


ঝড়ে যাওয়া ফুল দিয়ে 
সাজাতে চেয়েছি সজ্জা
সাজাতে পারিনি আমি
লুকাবো কোথায় সেই লজ্জা
তোমাকে ছেড়ে চলে যাবো
ভাবতেই দুচোখ জলে ভরে ।।


আজ মন কাঁদে বিরহে
কেমনে ছিঁড়বো বাঁধন
কি করে বাঁধবো মন
তোমাকে ছাড়া ও প্রিয়জন
চলছি একা পথে আমি
তোমাকে ছাড়া বলো কি করে ।।


                মৌসুমি সেন ।।
                ৩১/০৩/২০১০

শব্দ -স্বীকৃতি (গান-১৩৩)

যে প্রেম ভাষা বোঝেনা কষ্টের
সে তো নয় প্রেম নয় ভালোবাসা
তাকে নিয়ে জায়না তো সপ্ন বোনা
যায়না ভাবা তাকে আপন জনা ।।

দেনা পাওনা নিয়ে হিসেবের খাতা
সে তো স্বার্থের খেলা
তাকে নিয়ে কাটেনা কখনো 
সপ্ন সুখের বেলা
তাকে নিয়ে যায়না তো আঁকা
জীবনের আলপনা ।।


মন মানেনা যেন কিছুতেই আর 
কেঁপে ওঠে হৃদয়
যত ভাবি তাকে নিয়ে
কাটে বিষণ্ণ সময়
সানগ্লাসে চোখ যায় ঢেকে রাখা
যায়না ঢাকা অশ্রু কনা ।।


          মৌসুমি সেন ।।
                   ২২/০৩/২০১০





 

শব্দ -স্বীকৃতি (গান-১৩৪)

করবেনা ক্ষমা কখনো আমায়
বলেছো তুমি স্বজন
বিধাতার শপথ নিয়েই তুমি
করেছো এই হৃদয়ে রক্ত ক্ষরণ ।।

একটাই দোষ ছিলো আমার
তোমাকে হারাতে চাইনি
তাই ছোট্ট একটি মিথ্যে বলেছি
ক্ষমা আমি তার পাইনি
সুখের আশাতে নয় তোমাকে হারানোর ভয়
নিয়েছে  মিথ্যের আশ্রয় মন ।।

ভুল ছিলো শুরুতেই আমার
তোমায় বুঝতে পারিনি
তাই কষ্ট কালিতে লিখে জাই আমি
ভালোবাসা আজো মরেনি
দাওনা যত ব্যথার জল দুচোখে কাজল
এ  হৃদয় তোমাকেই ভাবে আপন ।।


           মৌসুমি সেন
          ১৫/০৩/২০১০

শব্দ -স্বীকৃতি (গান-১৩৫)

যদি না আসো কাছে
তবে জানবে তুমি
ভালবেসে মরে যাবার সুখ 
পেয়ে গেছি আমি ।।

কালবোশেখির ঝড় বলেছে
আমি ভাঙার গান নিয়ে আসি
তুমিও বলেছো দৃষ্টি বদলে আমি
নতুন সপ্নে ভাসি
তুমি  বোঝনা কেনো তুমি ছাড়া
ভাবতে পারিনা আমি সুন্দর আগামি ।।


তোমাকে অকৃপণ ভালোবেসেই
প্রথম শ্রাবণ জলে ভেসেছি
তোমার বুকে সাঁতার কেটে তাই
ভালোবাসার স্বাদ নিয়েছি
তুমি জাননা কি জানো না তোমাকে ছাড়া
জমেনা আমার ভালোবাসার পাগলামি ।।


         মৌসুমি সেন
         ১৪/০৩।২০১০

শব্দ -স্বীকৃতি (গান-১৩৬)

জানি আমি ভুল করেছি
তোমার ভালোবাসা আশা করে
দাওনি তুমি ভালোবাসা
দিয়েছো কেবলি অবহেলা ভরে।।

ভাবিনিতো কোনো দিন এ হৃদয়
লিখবো আমি বেনামে
বেদনাগুলো জমা রবে
কষ্টের নীল খামে
এ হৃদয় গেছে ভেঙে
ভালোবাসা নামের ঝড়ে ।।


বুঝিনিতো  কখনো আমি
সময়ের হিসাব মেলাতে
সপ্নগুলো যাবে ভেঙে
জীবনের শুরু না হতে
জানতে আমি আজ পারলাম
সব হারানোর পরে ।।


       মৌসুমি সেন ।।