Friday, October 21, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৮৯)

 বাংলায় জন্ম নিয়েছো তোমরা
বাংলায় গাইছো গান
ভাষার জন্য দিইয়েছো যারা
বিলিয়ে নিজের প্রান
ঘরে ঘরে দুর্গ গড়ার করেছেন আহ্বান
আমাদের নেতা জাতীর পিতা
শেখ মুজিবুর রহমান ।।

ঘাতকেরা তাকে রক্ত নদীতে
ভাসিয়েছে কালো রাতে
নতুন দুর্গ গড়ো জনতা
দেশ  গড়ো এক সাথে
তোমরা আবার গেয়ে ওঠো
জয় বাংলার গান ।।

পিশাচের রক্ত আজো বাংলায়
হায়নারা ঘুরে বেড়ায়
তাদের সাজা হয়নি কেনো
জাতি জানতে চায়
ঘাতক সাজা পায়নি আজো
তাই জনতার অভিমান ।।

              মৌসুমি সেন 
            ৫/৮/২০০৬

শব্দ -স্বীকৃতি(৯০)

 আমি সবুজের শাড়িতে জড়িয়ে নিজেকে
কপালে পড়েছি লাল টিপ
তুমি আসবে ফিরে ভেবে
আঁধারে জ্বালিয়ে রেখেছি দ্বীপ ।।

ফুলে ফুলে সাজানো ঘর
আজো রয়েছে সাজানো
সেই যে গুলির শব্দে বেড়িয়ে গেলে
ফিরে আসনি তো এখনো
আমি প্রতিদিন সাঁঝে তোমায় ভেবে
জ্বেলে রাখি মঙ্গল দ্বীপ ।।

দিনে দিনে গিয়েছে পেরিয়ে
কতো যুগ কতো যে বছর
হয়নি তোমার ফেরা হলো না তাই
আমার জীবনের বাসর
জানি  ফিরবেনা আর কখনো তুমি
নিভে গেলো আমার সুখের প্রদীপ ।।

                   মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-৯১)

বারে বারে নিজেকে
লাগে বড় অসহায়
কেন কেউ নেই আমার পাশে
শুভ এই বিজয়ায় ।।

ছিঁড়ে গেছে গাঁথা মালা
শুকনো ফুলে তাই
বাড়ে যে জ্বালা
সৃতি কেন আমাকে কাঁদায়
মন আমার বারে বার
শৈশবে ফিরে যেতে চায় ।।

ব্যথার কাজল আছি পরে
সাবধানে থাকি আমি
অশ্রু যেন না ঝরে
বুঝতে দেবনা আমি আমায়
ভুল বুঝে থাকো যদি
অসময়ে নেবো চিরবিদায় ।।

               মৌসুমি সেন ।।

Thursday, October 20, 2011

শব্দ -স্বীকৃতি (গান-৯২)

 এ জনমে মিটলোনা আর
ভালোবাসার সাধ
সপ্ন ঘোরে কাটে আমার 
জোনাক জলা রাত ।।

ঘুমের মাঝে হেটে চলি
তারার দেশে
সোজা পথ মেলে নাকো
কাঁদি অবশেষে
আলো আর আধারিতে
হাসে দেখো চাঁদ ।।

কত কাল কেটে গেলো
সপ্ন সাঁজাতে
কতো রাত ভোর হলো
সপ্ন মেলাতে
হেঁটে চলি অজানাতে
হাতে রেখে হাত ।।

          মৌসুমি সেন ।।

               ০২/১১/২০০৫

শব্দ -স্বীকৃতি (গান-৯৩)

 তুমি ও  শিল্পী গানে গানে
আমিও শিল্পী কথায়
সেও শিল্পি সুরে সুরে
অভিমানি ছন্দ ভাষায় ।।

ফোটা ফুল ঝরা ফুল
সব নিয়ে ছন্দ
তাকে নিয়ে প্রতিক্ষণ হয়
কেবলি সুরের দ্বন্দ  
দক্ষিণের জানালা খুলেই শুনি
ছন্দ সুরে যে হারায় ।।


যত আশা ভালোবাসা
সবি তোমার জন্য
ছন্দ সুরে গেয়ে যাও তুমি
হয়ে একা অনন্য
তৃপ্তির নেশায়  আগামীর আশায়
মন আমার ছুটে যায় ।।


             মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-৯৪)

হাজার বছর ধরে
তোমায় আপন করে 
বাঁচতে আমার বড়ো সাধ হয়
তোমায় আপন করে থাকি দূরে সরে
সে তোমায় হারানোর ভয়
তুমি হীন জীবন মরুর মতন
সে জীবন জীবন তো নয় ।।

বন্ধু ভাবি তোমায় শত্রু ও  ভাবি
ভালোবাসাও করি তোমার কাছে দাবি
হৃদয়ে জমানো সুখের হিমালয়
সবটুকু দেবো যে তোমায় ।।

কাছে ডাকি তোমায় দুরেও থাকি
জীবনের চাওয়া সব রয়েছে বাকি
আসে আসুক ঝড় আসুক প্রলয়
মানবোনা কিছুতেই পরাজয় ।।

               মৌসুমি সেন।।

Wednesday, October 19, 2011

শব্দ -স্বীকৃতি (গান-৯৫)

আমার কলসি  ভেঙে দিলি কেন
আমি ফিরবো কেমনে
আমার শাড়ির আঁচল ছেঁড়ে দে রে
তোর গামছা নিয়ে নে ।।


কলসি ছিল জলে ভরা
আমি জল ফেলে দিয়েছি ত্বরা
তোর বাঁশির সুরে দিয়ে সারা
হয়েছি আমি আত্মহারা
তোর পায়ে পড়িরে
আমার ঘোমটা খুলিস নে।।

লাজের মাথা খেয়ে আমি 
তোর বাঁশির সুরে পথে নামি
করে পাড়া- পড়শি কানা কানি
আমার ঝরে চোখের পানি
তুই ডাকিস নে আমারে
আমি মরি পরানে ।।

           মৌসুমি সেন।।
           ০৫/০৫/২০০৫