এই পৃথিবীর সব সীমানায়
ঐ আকাশের তারায় তারায়
আমি খুঁজেছি তোমায়
কোথায় লুকালে তুমি
বলো কোন সীমানায় ।।
শত ডাকার পরেও আমি
পাইনা তোমার সারা
তোমায় খুঁজে খুঁজে ক্লান্ত
এই চোখের তারা
এই চোখের তারা শুধু আজ
শ্রাবণ অশ্রু ঝরায় ।।
কোন অভিমানে গিয়েছো দূরে
জাওনি তুমি তা বলে
তোমায় খুঁজে খুঁজে মন
ভরে ওঠে ব্যথার জলে
এ ব্যথার শেষ আর হবেনা
তুমি হীন সব অন্তরায় ।।
মৌসুমি সেন ।।
১১/০৬/২০১০
ঐ আকাশের তারায় তারায়
আমি খুঁজেছি তোমায়
কোথায় লুকালে তুমি
বলো কোন সীমানায় ।।
শত ডাকার পরেও আমি
পাইনা তোমার সারা
তোমায় খুঁজে খুঁজে ক্লান্ত
এই চোখের তারা
এই চোখের তারা শুধু আজ
শ্রাবণ অশ্রু ঝরায় ।।
কোন অভিমানে গিয়েছো দূরে
জাওনি তুমি তা বলে
তোমায় খুঁজে খুঁজে মন
ভরে ওঠে ব্যথার জলে
এ ব্যথার শেষ আর হবেনা
তুমি হীন সব অন্তরায় ।।
মৌসুমি সেন ।।
১১/০৬/২০১০