Monday, November 7, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৬১)



কুয়াশার চাদর খুলে দেখি
মেঘের আভরন
খুঁজে পেলাম মেঘের রঙে
শ্যামলা মেয়ের রূপের বরন
আলতা রাঙা পায়ে এঁকে গেছে
ভালবাসার আলাপন ।।


মুখমুখি হয়ে গেলে মেঘ
মিলন আনন্দে ঝরায় বরষন
ভেজা শাড়ী আরে ভেজা চুলে
ভেজা চোখের পাপড়ি খুলে
রুনু ঝুনু ঝুনু বাজায় নুপুর নিক্কন
আমি খুঁজে ফিরি তার
আলতা রাঙা সে চরন।।

ঝির ঝিরে মাতাল হাওয়ায়
ঝন ঝন চুড়ির শব্দ শোনা যায়
এলো মেলো বাতাসে ছন্দ আসে
মন ছুটে যায় সুরের আবেশে
আমি সেই মেঘ বরন মেয়েটির কথা
আজ ও ভাবি যখন
অশ্রুতে ভরে ওঠে দুনয়ন।।

       মৌসুমি সেন।।

শব্দ -স্বীকৃতি (গান-(৬২)



পাষাণ পুরীতে যাবনা আর
বাথার কাজল পরতে
পরশ পাথর পেয়াছি আমি
প্রেমের মহল গড়তে ।।


অবহেলায় খুলবো না  দ্বার
অনাদরে কাঁদবো না আর
চাইবনা  ঘর বাঁধতে
পরশ পাথর পেয়েছি আমি
প্রেমের মহল  গড়তে। ।


মুরীচিকায়  খুঁজবো না সুখ
আলেয়াতে বাঁধব না বুক
চাইবো না দ্বীপ জ্বালতে
পরশ পাথর পেয়েছি  আমি
প্রেমের মহল গড়তে ।।

    ০১/০১/২০০৬




শব্দ -স্বীকৃতি (গান-(৬৩)




পাথরে ঠুকে ঠুকে মাথা
আমার কপাল কেটেছে
কাপেনি পাথর তবু
রক্ত চাঁদরে ঢেকেছে ।।

প্রদীপ আলো  দিয়ে
আঁধার তারায়
আলোর শিখা হয়ে
নিজেকে পোড়ায় ।।


গন্ধ ছড়াতে ধুপ
নিজেকে পোড়ায়
প্রতিদান পায়না তবু
সুবাস ছড়ায় ।।

   ২৩/১২/২০০৫


শব্দ -স্বীকৃতি (গান-(৬৪)




আজকের শিশু দেবে নতুন প্রজন্ম
সুন্দর আগামীর অঙ্গীকার
আজকের শিশুই একদিন দেবে নেতৃত্ব
খুঁজে নেবে নাগরিক অধিকার ।।

অসুস্থতায় বঞ্চিত হাজারো শিশু
নেই তাদের জন্য  ডাক্তার
বিত্তবানদের কাছে প্রশ্ন রাখি
নেই কি এর কন প্রতিকার?


প্ল্যাটফর্মে দাড়িয়ে থাকা আজকের শিশু
বয়ে বেড়ায়  ভারী সুটকেস
ক্ষুধার জ্বালায় ঘুরে পথে পথে
কবে হবে এ দিনের শেষ ।।

        মৌসুমি সেন                                              

Sunday, November 6, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৬৫)


ঝিরি ঝিরি বৃষ্টির ফোঁটা
আর মিষ্টি রোদের হাঁসি
অশান্ত বাতাসে দূরে কোথায়
রাখাল ছেলে বাজায় বাঁশী
বৃষ্টির ছন্দে নাচে মন আনন্দে
মাঠ ঘাট ওঠে জলে ভাসি ।।

ধান  শুকাবে তাই মা ডেকেছে
মিষ্টি রোদও উঁকি  দিয়েছে
ধান নিয়ে আয় তারা তারি
উঠনেতে নেমে পরী
হঠাথ ঝম ঝম  বৃষ্টি
রয়না ঘরে আমার এ মন
বাঁশীর সুরে মাঠে ছুটে আসি।।

মন আমার তাই ছুটে গিয়েছে
দুষ্ট রাখাল সুর তুলেছে
চঞ্চলা মন নিয়ে বৃষ্টিতে ভিজে গিয়ে
ফেরাতে পারিনি আমি দৃষ্টি
বায়না করি মধুর সুরের
হৃদয় দিয়ে হবো হৃদয় দাসী ।।

  মৌসুমি সেন।।

শব্দ -স্বীকৃতি (গান-(৬৬)


তুমিও কি তাই ভেবে নিয়েছো
আমায় তুমি নিঃস্ব করে দিয়েছো
তাই বুঝি তুমি বিজয়ের হাঁসি হেসেছো।।

রবির প্রখরতায় আমি জ্বলেছি
চাঁদের আলোতেও হেসেছি
রবি ওঠে পুবের আকাশে
করেনা  কৃপণটা প্রকাশে
রাতের আধাঁর চাঁদের আলোকে তারাতে পারে
এমন হতে কি দেখছো??

আকাশ আর সাগর কি জানতো
দুজনার আছে দুটি প্রান্ত
ওড়াও যে দুজনে অজান্তে
মিশে আছে একি সীমান্তে
সাগরের জলে আর আকাশের রঙে
কতটা তফাৎ পেয়েছো??
          
                   মৌসুমি সেন
                          ২১/০৪/২০০৫

শব্দ -স্বীকৃতি (গান-(৬৭)


গাণ-৬৭

জানি কোণো সম্পর্কের সুতোয়
বাঁধা ণেই তোমার আমার মণ
তবু তোমারি কারণে হৃদয় কেণো ব্যাকুল
পায়ণা খুঁজে বেকোড়োণ।।


মায়ার জালে জড়িয়ে নিজেকে
কেঁদেছি দিন রাত্রি
পথ চলছি একসাথে
হোয়ে সহযাত্রী
অধিকার ভূলে অভিমানে কখনো
দুচোখ ভরেছি জলে অকারণ ।।


কথার জালে জড়িয়ে নিজেকে
চলেছি পাশাপাশি
হাজারো সৃতি মণে কোরে আজো
চোখের জলেতে ভাসি
জীবনের অংক মিলাতে তাই
করেছি শত ভুলের সমীকরণ ।।
                     

                   মৌসুমি  সেন ।।